ঢাকা 5:01 am, Sunday, 11 October 2026

চট্টগ্রাম সিটি মেয়রের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ৫ মে ২০২৫:চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসন।

সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানান মেয়র। চট্টগ্রামের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন মেয়র।
সভায় মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নে সবগুলো সংস্থাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। তবে, সিটি গভর্ন্মেন্ট থাকলে কাজ করতে সুবিধা হত। সভায় মেয়র চট্টগ্রামের উন্নয়নে চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্স

এসময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ চসিকের বিভাগীয় প্রধানবৃন্দ, ‍যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনমিক অফিসার ডি. রিচার্ড রাসমুসেন, পলিটিকাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ প্রমুখ।
বৈঠকের আগে চার্জ দ্য অ‍্যাফেয়ার্স ট্রেসি অ‍্যান জ‍্যাকবসনকে সাথে নিয়ে বাদশাহ মিয়া চৌধুরী সড়কের চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন মেয়র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

চট্টগ্রাম সিটি মেয়রের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 08:39:21 pm, Monday, 5 May 2025