ঢাকা 4:17 am, Sunday, 11 October 2026

ড্রাইডক দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

  • Reporter Name
  • Update Time : 11:41:25 am, Monday, 14 July 2025
  • 29 Time View

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ :

চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনার প্রথম সাত দিনে (৭ থেকে ১৩ জুলাই) চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে, যা একটি ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। গত ৬ জুলাই এই প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে।

প্রেস উইং জানায়, ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক ১০টি জাহাজের কন্টেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে এনসিটির ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে।

পূর্ববর্তী ৭ দিনে অর্থাৎ ১ থেকে ৬ জুলাই, সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২,৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে।

পরবর্তী ৭ দিনে অর্থাৎ ৭ থেকে ১৩ জুলাই, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক প্রতিদিন গড়ে ৩,১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ashraf Faisal

পাঠক প্রিয়

ড্রাইডক দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে

Update Time : 11:41:25 am, Monday, 14 July 2025