ঢাকা 4:17 am, Sunday, 11 October 2026

চট্টগ্রাম কেইপিজেডে আগুন ৩ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

  • Reporter Name
  • Update Time : 10:56:07 pm, Friday, 11 July 2025
  • 27 Time View

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর চট্টগ্রাম নগরের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি ফোম কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কেইপিজেডের ভেতরে জ্যান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। কেইপিজেডের নির্বাহী পরিচালক (জিএম) মশিউদ্দিন বিন মিসবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, দুপুর ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত পরে জানানো হবে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

তথ্য সূত্র :বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

চট্টগ্রাম কেইপিজেডে আগুন ৩ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

Update Time : 10:56:07 pm, Friday, 11 July 2025