ঢাকা 4:14 am, Sunday, 11 October 2026

মোহাম্মদপুরে পানি রুবেল গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 03:24:13 pm, Monday, 14 July 2025
  • 26 Time View

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র পানি রুবেল গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮ )।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের  উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, রোববার  গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল।

গ্রেফতারকৃতরা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে ছিনতাই করতো বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র :বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

মোহাম্মদপুরে পানি রুবেল গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

Update Time : 03:24:13 pm, Monday, 14 July 2025