১৮ জুলাই ২০২৫
মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্যপ্রযোজনা নির্মাণের অংশ হিসেবে আগামীকাল ১৭ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারহলে উদ্বোধনী মঞ্চায়ন হবে ‘ব্যতিক্রম এবং নিয়ম (Exception and the Rule)’। এটি মূলত ইংরেজি ভাষায় জার্মানের একটি নাটক, যার নাট্যকার হিসেবে রয়েছেন বার্টোল্ট ব্রেখট। অনুবাদ করেছেন শহিদুল মামুন এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন শাহীন সাইদুর, মঞ্চ ও আলোক পরিকল্পনা মো: সাইফুল ইসলাম, মঞ্চপরিকল্পনা সহকারী তানজি কুনসহ প্রমুখ। নাটকটি মঞ্চায়ন করবে ‘প্রাচ্যনাট’।
নাটকটি সম্পর্কে নির্দেশক বলেন, বার্টোল্ট ব্রেখট চর্চা বাংলাদেশে নাট্যআন্দোলনের সাথে ওতপ্রোত জড়িত। আমাদের নাটকে যে প্রতিবাদের ভাষ্য আর সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান, তা ব্রেখট চর্চায় নতুন মাত্রা যোগ করে। নির্দেশক হিসেবে ব্রেখট এর নাটক প্রত্যক্ষ অংশগ্রহণে যে অনুপ্রেরণা জন্ম হয়েছিলো অভিনেতা হিসেবে তারই ধারাবাহিকতা ‘ব্যতিক্রম ও নিয়ম’ প্রযোজনায় উজ্জীবিত করে। ফ্রিৎজ বেনেভিটস্ আইটিআই বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে নির্দেশনা দিয়েছিলো ‘লোক সমান লোক’ (Man Equals Man) নব্বই দশকে। সেই প্রযোজনায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ এবং জার্মান নির্দেশকের ব্রেখট বিশ্লেষণ এবং দর্শনগত জায়গায় তার উপলব্ধি এক নতুন চিন্তার জন্ম দিয়েছিলো। ব্রেখট সম্পর্কে অধিত জ্ঞান প্রায়োগিক স্তরে উপস্থাপনের সূত্রপাত তখন থেকে। ‘ব্যতিক্রম ও নিয়ম’ ব্রেখট এর শিক্ষামূলক নাট্যগুলোর অন্তর্ভুক্ত। এই শিক্ষা ন্যায়, বৈষম্যহীন সমাজের আহ্বান, ক্ষমতার চেহারা উন্মোচন এবং নাটকের কারিগর আর দর্শকের কাছে সমাজ বিশ্লেষণে বিবেক জাগ্রত করতে উসকে দেন নাট্যকার। জুলাই গণঅভ্যুত্থানের জনদাবী যা দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে রক্তের রঙে আঁকা আছে তা যেন ‘ব্যতিক্রম ও নিয়ম’ নাটকেরই বিষয়-আশয়।
অপেক্ষাকৃত নবীন নাট্যজনদের এই প্রয়াস বাংলাদেশে ব্রেখট চর্চায় এক অকিঞ্চিত পদক্ষেপ হয়ে রইবে বলে আশা রাখি। নাটকটিতে নেপথ্য ও বিভিন্ন চরিত্রে প্রায় ৪০ জন শিল্পীর অংশগ্রহণ রয়েছে।
নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Reporter Name 









