ঢাকা 4:16 am, Sunday, 11 October 2026
১৪ জুলাই কেন্দ্রীয় শহীদমিনারে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অনুষ্ঠানমালা

  • Reporter Name
  • Update Time : 09:46:21 pm, Saturday, 12 July 2025
  • 39 Time View

সংবাদ বিজ্ঞপ্তি
১২ জুলাই ২০২৫

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অনুষ্ঠানমালা

বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে; জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। যার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা। তারই অংশ হিসেবে আগামী ১৪ জুলাই ২০২৫, সোমবার কেন্দ্রীয় শহীদমিনারে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে সকল মাননীয় উপদেষ্টাগণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

সন্ধ্যা ৬ টায় “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম” শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সম্মিলিতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ, সংগীত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান। সায়ান পরিবেশন করবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলার’, ‘হুশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’, ‘আমি জুলাই এর গল্প বলবো’ প্রভৃতি জনপ্রিয় গান।

এরপর July Women’s Day উপলক্ষে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নির্মিত একটি ডকুমেন্টারী প্রদর্শিত হবে। তারপর ‘দিপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘বিষাদ সিন্ধু’ চলচ্চিত্রসমূহ যথাক্রমে প্রদর্শিত হবে।

এ পর্যায়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন এমন ৫ জন ও ৩ জন শহীদ পরিবারের সদস্য বক্তব্য প্রদান করবেন। তারপর ‘সংগতি’, ‘অচিরজীবির প্রার্থনা’, ‘বাঘের গান’ ও ‘নীল নির্বাসন’ গানসমূহ পরিবেশন করবেন ব্যান্ডদল ইলা লা লা। এরপর স্লোগান গার্লরা মঞ্চে এসে স্লোগান দেয়ার পর এফ মাইনর পরিবেশন করবেন ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ ও ‘মেয়ে’ প্রভৃতি গানসমূহ। আবারও স্লোগান গার্লরা মঞ্চে এসে স্লোগান দেয়ার পর পারসা মাহজাবীন ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গান পরিবেশন করবেন। এরপর স্লোগান গার্লদের স্লোগানের পর ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’ গানসমূহ পরিবেশন করবেন শিল্পী এলিটা করিম।

সর্বশেষে বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে ‘ড্রোন শো’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদমিনারের উপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’ এর মাধ্যমে। ড্রোন শো এর প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এ এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে দেখানো হবে কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

১৪ জুলাই কেন্দ্রীয় শহীদমিনারে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে অনুষ্ঠানমালা

Update Time : 09:46:21 pm, Saturday, 12 July 2025