ঢাকা 7:42 pm, Saturday, 30 May 2026

ফরিদ হত্যা মামলায় গ্রেফতার পলক-মনু

  • Reporter Name
  • Update Time : 03:35:02 pm, Wednesday, 6 August 2025
  • 19 Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফরিদ আহম্মেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা দু’জনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৫ আগস্ট যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র-জনতার মিছিলে ছিলেন ফরিদ আহম্মেদ। ওইদিন আসামীদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল পৌনে ৯টার দিকে মৃত্যুবরণ করেন ফরিদ। ওই ঘটনায় চলতি বছর ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।

গত বছরের ১৫ আগস্ট পুলিশ জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে। আর এ বছরের ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

ফরিদ হত্যা মামলায় গ্রেফতার পলক-মনু

Update Time : 03:35:02 pm, Wednesday, 6 August 2025