ঢাকা 7:37 pm, Saturday, 30 May 2026

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক

  • Reporter Name
  • Update Time : 03:24:38 pm, Wednesday, 6 August 2025
  • 18 Time View

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত কে আটক করেছে মোংলা জোনের কোস্টগার্ড।

এ সময় তাদের কাছ থাকা ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

‎আটকৃতরা হলো, মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। তারা খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

আজ বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গতকাল মঙ্গলবার সুন্দরবনের দস্যু আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় যাবে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে ওই এলাকা তল্লাশি করে ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র

তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করে।

আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত আটক

Update Time : 03:24:38 pm, Wednesday, 6 August 2025