ঢাকা 12:05 am, Sunday, 31 May 2026

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের

  • Reporter Name
  • Update Time : 10:41:35 pm, Saturday, 2 August 2025
  • 23 Time View

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৪ জুলাই-এর ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার গণমিছিল সফল করতে সার্বিক প্রস্তুতিসহ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি গণমিছিলে অংশগ্রহণ করার জন্য দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান এবং একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট গণমিছিল সফল করতে আহ্বান জামায়াতের

Update Time : 10:41:35 pm, Saturday, 2 August 2025