ঢাকা 5:24 am, Sunday, 11 October 2026

চাঁদপুরে একহাজার ৮০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

  • Reporter Name
  • Update Time : 07:54:32 pm, Tuesday, 29 July 2025
  • 21 Time View

হাজীগঞ্জ উপজেলায় আজ একহাজার ৮০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার দেররা মাছের আড়তে চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তরের অভিযানকালে এসব চিংড়ি জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ওয়ারলেস বাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রির সময়ে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট বিক্রেতারা অভিযানের বিষয়টি টের পেয়ে হাজীগঞ্জ উপজেলার দেররা মৎস্য আড়তে ওইসব চিংড়ি নিয়ে যায়। পরে হাজীগঞ্জ উপজেলার দেররা মাছের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বাক্সে থাকা একহাজার ৮০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে জব্দকৃত চিংড়িগুলো চাঁদপুরে কোস্ট গার্ড স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

অভিযানকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

চাঁদপুরে একহাজার ৮০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

Update Time : 07:54:32 pm, Tuesday, 29 July 2025