ঢাকা 4:48 am, Sunday, 11 October 2026

আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি

  • Reporter Name
  • Update Time : 09:17:08 pm, Friday, 25 July 2025
  • 21 Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামীকাল শনিবার কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে।

এ উপলক্ষে আজ শুক্রবার শহরের আখড়াবাজার মুক্তমঞ্চে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা এনসিপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৌলভীবাজার থেকে দুপুরে যাত্রা শুরু করে কেন্দ্রীয় নেতারা সন্ধ্যার মধ্যে কিশোরগঞ্জে এসে পৌঁছাবেন।

এরপর কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সংক্ষিপ্ত জমায়েতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়ে পুরান থানায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। পদযাত্রা ও সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ইকরাম হোসেন জানান, “পদযাত্রাটি হবে সম্পূর্ণ সুশৃঙ্খল ও সংক্ষিপ্ত পরিসরে।

এতে জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।”
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি

Update Time : 09:17:08 pm, Friday, 25 July 2025