ঢাকা 6:31 am, Sunday, 11 October 2026

করোনায় আরও ৭ জন আক্রান্ত

  • Reporter Name
  • Update Time : 08:33:36 pm, Tuesday, 15 July 2025
  • 21 Time View

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৩৫ জনে। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৬৯ জনের। এতে করোনা পজিটিভ শনাক্ত হন ৬৯০ জন। দেশে  এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৫৯০ জনের।

চলতি বছর করোনায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯৮ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

তথ্যসূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

করোনায় আরও ৭ জন আক্রান্ত

Update Time : 08:33:36 pm, Tuesday, 15 July 2025