নিজস্ব প্রতিনিধি হাতিয়া (নোয়াখালী) :
হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামের মেঘনা নদীর ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারা স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এনসিপি নেতা আবদুল হান্নান মাসুদ।
সোমবার বিকেলে হাতিয়ার নলচিরা ইউনিয়নে মেঘনা নদীর ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারা স্থানীয়দের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল শেষে বালুর বস্তা ফেলে নদী ভাঙ্গন প্রতিরোধের উদ্ভোধন করেন। এসময় উপস্থিত সাধারন জনগনের ভালো বাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে দোয়া মাহফিলের মাধ্যমে নদী ভাঙ্গন রোধে বালুর বস্তা ফেলে কাজের উদ্বোধন করা হয়।
হান্নান মাসউদ বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া পেয়েছিল মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠবান শাসক। আর আমরা পেয়েছি শেখ মুজিবের মত শাসক যার আমলে এদেশে দুর্ভিক্ষ হয়েছিল।
এদেশের উপর ভারতের আগ্রাসী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া এদেরকে প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি।শেখ হাসিনার পতন এদেশে শুধুমাত্র আওয়ামীলীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন।
২৪ এর গণঅভ্যুত্থানে দুই হাজার জন জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয় উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, আপনারা নির্বাচন-নির্বাচন করছেন। ডক্টর মুহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এদেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এদেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে, প্রতিটি অস্ত্রধারী গ্রেফতার হলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হবে।
নিজ জন্মভূমি হাতিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকে আমার কাছে জানতে চায় আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করেও কেন হাতিয়া নিয়ে ভাবছি। আমি তাদেরকে বলি, হাতিয়ার মানুষের দুঃখ, দুর্দশার ভাগাভাগি করতে হাতিয়া যাচ্ছি। দীর্ঘ সময় থেকে হাতিয়া সন্ত্রাসের আখড়ায় রূপ নিয়েছিলো। সেই সন্ত্রাসের আখড়া থেকে হাতিয়াকে বসবাসযোগ্য হাতিয়ার রূপ দেয়ার জন্য আমি হাতিয়া নিয়ে ভাবছি।
হাতিয়া কলেজের সাবেক প্রভাষক মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক সামছুত তিব্বিজ সহ হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম
হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারা স্থানীয়দের সাথে মতবিনিময় আবদুল হান্নান মাসুদের
-
Reporter Name - Update Time : 08:55:33 pm, Monday, 14 July 2025
- 35 Time View
Tag :
পাঠক প্রিয়













