ঢাকা 7:20 am, Sunday, 11 October 2026

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলায় আলমগীর-মনির রিমান্ডে

  • Reporter Name
  • Update Time : 03:31:03 pm, Monday, 14 July 2025
  • 17 Time View

রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আলমগীর ও মনিরের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

এর মধ্যে আলমগীর ৪ নম্বর ও মনির ৫ নম্বর এজহারনামীয় আসামি। আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদেন চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ মামলায় গত ১০ জুলাই মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিন ও ১২ জুলাই টিটন গাজীর (৩৩) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়।

নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলায় আলমগীর-মনির রিমান্ডে

Update Time : 03:31:03 pm, Monday, 14 July 2025