ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম ডিসেম্বরের মধ্যেই শেষ করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, নির্বাচনসংক্রান্ত অন্যান্য প্রস্তুতিও দ্রুততার সঙ্গে নেওয়া হবে।
সংবাদ সম্মেলনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছিল।
Reporter Name 









