ঢাকা 6:19 am, Sunday, 11 October 2026

৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধারসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • Reporter Name
  • Update Time : 08:50:45 pm, Thursday, 3 July 2025
  • 23 Time View

প্রায় ৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিনসহ চারজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, বিভিন্ন কোম্পানির নামে বেনামে অ্যাকাউন্ট খুলে অনিয়ম, জালিয়াতি ও কাগুজে বিল তৈরি করে এবং পরস্পর যোগসাজশে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার ও ঋণ মঞ্জুরি পত্রের শর্ত ভঙ্গ করে এ অর্থ আত্মসাৎ করা হয়।

অভিযোগে জানা যায়, পূবালী ব্যাংকের চট্টগ্রামের সিডিএ কর্পোরেট শাখার কম্পোজিট ঋণসীমার আওতায় ২৮৪ কোটি ৫০ লাখ টাকার মধ্যে ইনল্যান্ড লেটার অব ক্রেডিট লিমিটভুক্ত ২৫টি লোকাল এলসি ইস্যুর মাধ্যমে ৯৪ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও ব্যাংকের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত ছিলেন।

মামলায় অভিযুক্তরা হলেন এম এ রহমান ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মোহসিন, মেরিডিয়ান ফাইন্যান্স লিমিটেডের পরিচালক ও এম এ রহমান ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী, পূবালী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ কর্পোরেট শাখার সাবেক মহাব্যবস্থাপক ও শাখা প্রধান এবং বর্তমানে ঢাকা বৈদেশিক বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক ফারুক আহমেদ, পূবালী ব্যাংকের চট্টগ্রাম সিডিএ কর্পোরেট শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ফরেন ট্রেড ইনচার্জ এবং বর্তমানে চট্টগ্রাম সেন্ট্রালাইজড ট্রেড প্রসেসিং সেন্টারের সহকারী মহাব্যবস্থাপক জাকিয়া মমতাজ।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধারসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Update Time : 08:50:45 pm, Thursday, 3 July 2025