ঢাকা 6:19 am, Sunday, 11 October 2026

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৮৩ জনকে পুশইন করেছে বিএসএফ

  • Reporter Name
  • Update Time : 08:49:13 pm, Thursday, 3 July 2025
  • 21 Time View

জেলার চারটি সীমান্ত এলাকা পাল্লাথল, কাকমারা, ধলাই ও মুরইছড়া দিয়ে নারী, শিশুসহ ৮৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।

আজ ভোর রাতে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৪৮ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ।

একইদিন ভোর রাতে শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে পাঁচজন ও কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করেছে বিএসএফ।

বিজিবির পৃথক তিনটি ব্যাটলিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অপরিচিত কিছু নারী পুরুষ ঘুরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। এদের বাড়ি যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়।

পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদসহ সব প্রক্রিয়া শেষ করে তাদেরকে আত্মীয়-স্বজনের মাধ্যমে স্ব-স্ব ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত ৫০১ জনকে পুশইন করেছে বিএসএফ।

৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় জানা গেছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে ৮৩ জনকে পুশইন করেছে বিএসএফ

Update Time : 08:49:13 pm, Thursday, 3 July 2025