ঢাকা 4:57 am, Sunday, 11 October 2026

হাতিয়ায় মৎস্য ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 08:37:17 pm, Thursday, 3 July 2025
  • 34 Time View

নিজস্ব প্রতিনিধি,৩ জুলাই ২০২৫: নোয়াখালীর হাতিয়ায় মৎস্য ব্যবসায়ী নান্টুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সূর্যমুখী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডে আত্মীয় বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে তার উপর আক্রমণ করে সন্ত্রাসীরা। এলোপাতাড়ি মারপিটে তার মাথা চোখে ও পায়ে জখম হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আলাউদ্দিন নান্টু সূর্যমুখী মাছ ঘাট উত্তর পাড় শাখা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। এ ছাড়া সে দীর্ঘদিন বুড়িরচর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এদিকে নান্টুর উপর হামলার ঘটনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শ্রমিক জেলে সম্প্রদায়ের তিন শতাধিক বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলাউদ্দিন, সদস্য ইব্রাহীম শরীফ আজাদ, আশ্রাফ, ফখরুল ইসলাম, ইদ্রিস, মো. আবদুর রহমান সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা নান্টুর উপর হামলা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসীরা নান্টুকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে। তারা ব্যবসায়ী নেতা নান্টুর উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

হাতিয়ায় মৎস্য ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 08:37:17 pm, Thursday, 3 July 2025