ঢাকা 4:50 am, Sunday, 11 October 2026

যাত্রাবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 03:34:35 pm, Monday, 30 June 2025
  • 21 Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি, গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- নুর জোহার (৪০)। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

ডিএমপি’র ডিবি-গুলশান সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আর কে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছিলেন বলে জানতে পারে। পরে পুলিশ আর কে কলেজ সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, নুর জোহার অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

যাত্রাবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Update Time : 03:34:35 pm, Monday, 30 June 2025