ঢাকা 4:50 am, Sunday, 11 October 2026

গাজীপুরে ৩৫ কোটি টাকার বনভূমি উদ্ধার : ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • Update Time : 10:10:02 pm, Saturday, 28 June 2025
  • 26 Time View

গাজীপুর সদর উপজেলায় পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৬ দশমিক ৯০ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।

আজ শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বন বিভাগের আওতাধীন গাজীপুর জেলার রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের বোকরান মনিপুর মৌজায় সদ্য নির্মিত ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, উচ্ছেদকৃত বনভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। অভিযানটি পরিচালনায় অংশ নেয় গাজীপুর সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, ঢাকা বন বিভাগ ও পুলিশ। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় এবং বনভূমি দখলের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

গাজীপুরে ৩৫ কোটি টাকার বনভূমি উদ্ধার : ২০৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : 10:10:02 pm, Saturday, 28 June 2025