ঢাকা 5:53 am, Sunday, 11 October 2026

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন

  • Reporter Name
  • Update Time : 10:04:57 pm, Thursday, 26 June 2025
  • 24 Time View

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে আটজন নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার সকালে রংমহল সীমান্তের ১৩৬ ও ১৩৭ নম্বর পিলারের মাঝামাঝি তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

পুশ ইন হওয়া ব্যক্তিরা হলেন- টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম (২৮), আবেজান খাতুন (৪০), ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬), রহিম (৫) রোহান (৩)।

গাংনী উপজেলার রংমহল বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, পুশ ইনকৃত ব্যক্তিরা সীমান্তবর্তী সড়ক দিয়ে দেশের ভেতরের দিকে আসার সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করে।

কথাবার্তায় অসংগতি মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পুশ ইন হওয়া আটজনের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ।

পুশ ইন হওয়া ব্যক্তিরা জানান, বিএসএফ তাদের সীমান্তের গেট দিয়ে বের করে দেয়। সেখান থেকে বের হয়ে আসার সময় আমাদের বিজিবি আটক করে।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী সকালে তারকাঁটার বেড়া পার করে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবি তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন

Update Time : 10:04:57 pm, Thursday, 26 June 2025