ঢাকা 5:53 am, Sunday, 11 October 2026

সিলেটে আরো ৩ জন করোনা আক্রান্ত

  • Reporter Name
  • Update Time : 03:36:44 pm, Monday, 23 June 2025
  • 21 Time View

সিলেটে গত ২৪ ঘণ্টায় আরো তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে মোট ১৪ জন করোনা আক্রান্ত হলেন।

সোমবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় ২৩ জনের কোভিড পরীক্ষা করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ১১৫ জনের কোভিড পরীক্ষার পর ১৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ১৪ জনের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে- শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

সিলেটে আরো ৩ জন করোনা আক্রান্ত

Update Time : 03:36:44 pm, Monday, 23 June 2025