ঢাকা 5:35 am, Sunday, 11 October 2026

ভূমিকম্প আতঙ্কে পাকিস্তানের কারাগার থেকে পালিয়েছে ২শ’ জনেরও বেশি বন্দী

  • Reporter Name
  • Update Time : 11:43:10 pm, Tuesday, 3 June 2025
  • 31 Time View

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে গতকাল সোমবার ধারাবাহিক ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ার পর একটি কারাগার থেকে ২শ’ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

করাচি থেকে এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর যখন কয়েকজন পালানোর চেষ্টা করে তখন মালির কারাগারে ৬শ’ জনেরও বেশি বন্দীকে তাদের নিরাপত্তার জন্য অন্য একটি বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল। এসময় ২১৬ জন পালিয়ে যায়।

করাচিতে জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত ৮৭ জন পলাতক বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেছেন, ‘বাকি ১২৯ জন বন্দীকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’
লাঞ্জার সাংবাদিকদের জানান, সোমবার রাতে সৃষ্ট বিশৃঙ্খলায় একজন বন্দী নিহত এবং কারাগার ও পুলিশ কর্মীসহ আরো ২২ জন আহত হয়েছেন।

সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, বেশিরভাগ বন্দির বিরুদ্ধে মাদকের অভিযোগ এবং অন্যান্য ছোটখাটো মামলা রয়েছে।

মেমন বলেছেন, কর্তৃপক্ষের কাছে ঠিক কারা পালিয়েছে তার তথ্য আছে এবং তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।

তিনি বলেছেন, ‘কেন এবং কীভাবে এটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।’

সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে ফিরে আসলে বন্দিরা সরকারি পদক্ষেপ থেকে নিরাপদ থাকবেন। কিন্তু যারা তা করবে না তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

ভূমিকম্প আতঙ্কে পাকিস্তানের কারাগার থেকে পালিয়েছে ২শ’ জনেরও বেশি বন্দী

Update Time : 11:43:10 pm, Tuesday, 3 June 2025