ঢাকা 6:34 am, Sunday, 11 October 2026

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা।
রোববার রাত ১০টার দিকে বাংলামোটর রূপায়ন টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর শাখা।

বিক্ষোভ মিছিলে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এসময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাসনাত হাসনাত’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন চুপ কেন’, ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ এই ধরনের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে দেন তারা।
মিছিলটি বাংলামোটর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে আবার রূপায়ন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আসা নেতাকর্মীরা বলছেন, গণঅভ্যুত্থানের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা নিন্দনীয়। এটি মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ জেলাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তথ্যসূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল

Update Time : 09:19:55 am, Monday, 5 May 2025