চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ৩ হাজার পিস ইয়াবা ও ০৪টি দেশীয় অস্ত্রসহ ০২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ০৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশী চালিয়ে ০৩ হাজার পিস ইয়াবা ও ০৪টি দেশীয় অস্ত্রসহ ০২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে পতেঙ্গা, আনোয়ারা ও মহেশখালী থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
আটককৃত মাদক পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও দেশীয় অস্ত্রের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 









