অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের কুডিগ্রাম কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক-ইনচার্জ ও সাবেক ছাত্রলীগ নেতা মো. সানোয়ারুল হক।
ফাঁস হওয়া অডিওতে মো. সানোয়ারুল হককে বলতে শোনা যায়, ‘বিএনপির টাইমে আমরা খুব ফিরোসাস (হিংস্র) ছিলাম, আমরা যে বিরোধী দলে ছিলাম তখনো আমাদেকে সব খুব ভয় করে চলতো। যখন ছাত্রলীগে ছিলাম তখন আর জামাত-শিবির-বিএনপি আমলেও বিএনপি মিলিয়া জামায়াত-শিবির পিডাইছি। এখন সবচেয়ে যে জিনিসটা হইছে এই ইউনূস আসি সবকিছু শেষ করে দিয়েছে। ভয়ংকর হিংস্র, ভয়ংকর হিংস্র, ভয়ংক হিংস্র এবং দেশের প্রতি তার কোন মায়া দয়া নেই।’
ফাঁস হওয়া অডিওতে সংবিধান সংস্কার কমিটির সভাপতি ড. আলী রিয়াজ সম্পর্কে কূটূক্তি করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতা। তিনি বলেন, ‘আলী রিয়াজ সংবিধান সংশোধন করে কী করে কীভাবে? উনি কী সংবিধান বিশেষজ্ঞ? উনি কী ল’ এর স্টুডেন্ট? উনি কিছুই না’
Reporter Name 









