ঢাকা 6:34 am, Sunday, 11 October 2026

চট্টগ্রামের আতুরার ডিপোর আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে দোকান-গোডাউন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে প্রায় সোয়া এক ঘণ্টা পর। আগুনে অনেক দোকানপাট এবং কয়েকটি গোডাউনও পুড়ে গেছে।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কি থেকে তা আমরা এখনো জানতে পারিনি। আমাদের নির্বাপন অপারেশন এখনো চলমান। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সূত্রপাত নির্বাপনের পরে জানানো যাবে। তবে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখনো কাজ করছি। এখানে কয়েকটি দোকান এবং গোডাউন পুড়ে গেছে। তবে আমিন জুট মিলস এবং এর সংলগ্ন পেট্রোল পাম্প অক্ষত রয়েছে।

আজ দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের উত্তর গেট সংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বায়েজিদ, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

চট্টগ্রামের আতুরার ডিপোর আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে দোকান-গোডাউন

Update Time : 10:42:01 pm, Sunday, 9 March 2025