ঢাকা 5:36 am, Sunday, 11 October 2026

চট্টগ্রামে খোলা সোয়াবিন তেল লিটার প্রতি ১৬০ টাকা নির্ধারণ

চট্টগ্রামে খোলা বাজারে ১৬০ টাকা মুল্যে প্রতি লিটার সোয়াবিন তেল বিক্রি করার সিন্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। ঈদুল ফিতরের পর প্রথম সপ্তাহ পর্যন্ত এ দামে সোয়াবিন তেল বিক্রি করা হবে। এছাড়া মেইলগেইটে ১৫৩ টাকা ও খাতুনগঞ্জে ১৫৫ টাকা দরে সোয়াবিন তেল বিক্রি করা হবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিটহাউসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্য স্হিতিশীল রাখতে গঠিত ট্রাস্কফোর্সের সভায় এ সিন্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন,জেলা প্রশাসক ফরিদা খানম,টিকে গ্রুফের পরিচালক জাফর আলম,খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মীর আবদুস সালাম বক্তব্য রাখেন। সভায় চট্টগ্রামের আমদানিকারক, পাইকারী ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে এ সিন্ধান্তের কথা জানানো হয়। দেশে সয়াবিন তেলের কোন সংকট নেই উল্লেখ করে বক্তারা বলেন,গত দুই মাসে চট্টগ্রাম বন্দর হয়ে ৩ লাখ ৮৪ হাজার মেট্রিক টন তেল আমদানী হয়েছে। তবে এস আলম ও বসুন্ধরা গ্রুফের কার্যক্রম বন্ধ থাকায় বোতল জাত তেলে সংকট দেখানো হচ্ছে। সিন্ধান্ত অনুযায়ী ভোজ্য তেলের মুল্যে ঈদের প্রথম সপ্তাহ পর্যন্ত চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৬০ টাকায়। এছাড়া আমদানী কারকরা মেল গেইটে ১৫৩ টাকা, খাতুনগঞ্জের পাইকারি বাজারে ১৫৫ টাকা খোলা তেল বিক্রি করবে। এই সিদ্ধান্তের বাহিরে কেউ অতিরিক্ত দামে তেল বিক্রির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। চট্টগ্রাম জেলায় পণ্যের মুল্য স্থিতিশীল রাখতে সরকার গঠিত টাস্কফোর্স সরকার নিধৃারিত মুল্যে বিক্রি হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করবে বলে জানান মেয়র ও জেলা প্রশাসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

চট্টগ্রামে খোলা সোয়াবিন তেল লিটার প্রতি ১৬০ টাকা নির্ধারণ

Update Time : 12:19:15 am, Wednesday, 5 March 2025