ঢাকা 5:35 am, Sunday, 11 October 2026

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • Update Time : 07:47:23 pm, Saturday, 1 February 2025
  • 67 Time View

নিহত মো. সেলিম ভূঁইয়া

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। যিনি স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বাংঙ্গড্ডা ইউনিয়নের বাংঙ্গড্ডা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক।

নিহত মো. সেলিম ভূঁইয়া (৪৫) উপজেলার হেঁসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বাংগড্ডা বাজারে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেখান দিয়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিত একটি গাড়িবহর অতিক্রম করার সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে সেলিম ভূঁইয়া নিহত হন। এ ছাড়া বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নিহত সেলিম সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার কর্মী ছিলেন বলে দাবি নেতাকর্মীদের।

এ বিষয়ে বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়াকে মোবাইল করা হলে তিনি ফোন ধরেননি।

ওসি ফজলুল হক বলেন, দুইপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মৃতদেহ হাসপাতালের রয়েছে।

সূত্র: বিডিনিউজ২৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Update Time : 07:47:23 pm, Saturday, 1 February 2025