ঢাকা 4:57 am, Sunday, 11 October 2026

SAFA International Conference 2025: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ ভাবনায় নতুন দিগন্ত ‎

  • Reporter Name
  • Update Time : 03:00:01 pm, Friday, 18 July 2025
  • 41 Time View

নিজস্ব প্রতিনিধি ঢাকা,১৮ জুলাই ২০২৫:
‎আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে  অনুষ্ঠিত হলো SAFA International Conference 2025। সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস  (SAFA)-এর তত্ত্বাবধানে “Reform. Reskill. Reimagine: The Future of Bangladesh Economy” প্রতিপাদ্যে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)।
‎
‎সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা  শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান  ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া  এবং শিল্প সচিব মো. ওবায়দুর রহমান । সভাপতিত্ব করেন  সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস এর সভাপতি  আশফাক ইউসুফ তোলা।
‎
‎এছাড়াও সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD)-এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও নতুন প্রযুক্তির প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেন।
‎
‎সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব  মো. আবদুর রহমান খান FCMA।  তিনি ভবিষ্যতের জন্য নীতি নির্ধারণে পেশাজীবী হিসাববিদদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
‎
‎দক্ষিণ এশিয়ার SAARC ভুক্ত দেশসমূহ থেকে আগত প্রায় ছয়শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
‎
‎এই আন্তর্জাতিক সম্মেলন দেশের অর্থনৈতিক ও পেশাগত ক্ষেত্রের জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

SAFA International Conference 2025: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ ভাবনায় নতুন দিগন্ত ‎

Update Time : 03:00:01 pm, Friday, 18 July 2025