ঢাকা 3:42 am, Sunday, 11 October 2026

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আজ হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’

  • Reporter Name
  • Update Time : 02:05:47 pm, Friday, 18 July 2025
  • 39 Time View

১৭ জুলাই ২০২৫

২০২৪ সালের জুলাইয়ের এই সময়ে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে আগামীকাল ১৮ জুলাই ২০২৫, ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে শুক্রবার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় আওয়াজ উডা শিরোনামে “সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো” আয়োজন করা হবে। গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে আগামীকালের অনুষ্ঠানে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, র্যা প সংগীত ও জুলাইয়ের গান এবং ড্রোন শো’র বিশেষ প্রদর্শনী।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য উপদেষ্টা মহোদয়ের উপস্থিতি আশা করা যাচ্ছে। এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান ও অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাগণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক প্রমুখ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

সন্ধ্যা ৭ টায় “আওয়াজ উডা” শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই প্রাইভেট ইউনিভার্সিটি অন জুলাই এবং বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সন্ধ্যার পর র্যা পার কালেক্টিভ শিল্পীরা র্যা প সংগীত ‘দেশ সংস্কার’, ‘মানুষ হতে চাই’, ‘কাক শাসনামল’, ‘সব চুপ’, ‘ গুলী’, ‘বাংলা ব্লকেড’, ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ ও ‘ধ্বংস’ পরিবেশন করেন। এরপর র্যা প সংগীত পরিবেশন করবেন শিল্পী সেজান। শিল্পী তাশফী পরিবেশন করবেন ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল চল’ ও ‘আলো’ গানসমূহ এবং ‘পলাশীর প্রান্তর’, ‘চিরকাল নবীন’, ‘খুনি তত্ত্ব’ ও ‘ক্রন্দনরতা’ প্রভৃতি গান পরিবেশন করবেন শিল্পী আহমেদ হাসান সানি। সাংস্কৃতিক অনুষ্ঠানের সবশেষে মঞ্চে আসবেন ব্যান্ডদল আর্টসেল। তারা পরিবেশন করবে ‘কান্ডারী হুশিয়ার’, ‘অন্য সময়’, ‘ দুঃখ বিলাস’, ‘পথচলা’, ‘এই বিদায়’, ‘চিলেকোঠার সেপাই’, ও ‘অনিকেত প্রান্তর’ গানসমূহ।

সবশেষে বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ‘ড্রোন শো’-তে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। জুলাইয়ে ঢাকাসহ সারা দেশের ছাত্র-জনতা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। সেই জীবন্ত মুহূর্ত ও স্লোগান এবং গ্রাফিতিসমূহ প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’ এর মাধ্যমে। ড্রোন শো এর প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এ এসে পৌঁছালো।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ashraf Faisal

পাঠক প্রিয়

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আজ হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’

Update Time : 02:05:47 pm, Friday, 18 July 2025