ঢাকা 4:57 am, Sunday, 11 October 2026

চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ

  • Reporter Name
  • Update Time : 11:47:50 pm, Saturday, 12 July 2025
  • 19 Time View

চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামি বিল্লাল হোসেনকে শুনানি শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে আসামিকে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হয়। আসামি বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। জবানবন্দি শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

‘রাসূল (সা.) বার্তা বাহক’ এমন বক্তব্যকে কেন্দ্র করে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি বিল্লাল হোসেনকে আদালতে পাঠায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত খতিব মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানীর ছেলে আফনান তাকি বাদী হয়ে থানায় মামলা করেন।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আব্দুল কাদের খান ও জেলা জজ আদালতের এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম।

চাঁদপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ জানান, বিকেল ৩টার সময় আসামিকে আদালতে আনা হয়। এরপর আসামি বিচারকের কাছে জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

এদিকে আজ দুপুর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় খতিব নুরুর রহমান মাদানী মারা গেছেন।

তবে মামলার বাদী আহত খাতিবের ছেলে আফনান তাকী বলেন, তার বাবা প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর হলি কেয়ার হসপিটালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং শঙ্কামুক্ত আছেন।

গুরুতর আহত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি উল্লিখিত মসজিদসহ বিভিন্ন মসজিদে শুক্রবার খুতবা দেন। অভিযুক্ত মুসল্লী বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি শহরের বকুলতলায় বসবাস করেন।

এদিকে এই ঘটনায় শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

তথ্য সূত্র :বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ

Update Time : 11:47:50 pm, Saturday, 12 July 2025