ঢাকা 4:14 am, Sunday, 11 October 2026

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫ শতাংশ

  • Reporter Name
  • Update Time : 11:30:22 am, Saturday, 12 July 2025
  • 26 Time View

ঢাকা, ১১ জুলাই, ২০২৫:

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে।

এ বছর ৩৮টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৭৬২ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মোট ৬৪টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ২০০ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮.৮৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৬.৬৭ শতাংশ-যা নিঃসন্দেহে একটি অনন্য সাফল্য।

এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

এছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ashraf Faisal

পাঠক প্রিয়

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাসের হার ৯৮.৮৫ শতাংশ

Update Time : 11:30:22 am, Saturday, 12 July 2025