ঢাকা 4:16 am, Sunday, 11 October 2026

লঘুচাপ ও ভারী বৃষ্টির প্রভাবে ৭২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

  • Reporter Name
  • Update Time : 11:23:48 am, Saturday, 12 July 2025
  • 31 Time View

ঢাকা, ১১ জুলাই ২০২৫:

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ৭২ হাজারেরও বেশি হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফলবাগান, পান ও তরমুজসহ বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে।

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুরসহ ২১টি জেলায় মোট ৭২ হাজার ৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে কুমিল্লায় ১১ হাজার ৫৯০ হেক্টর, নোয়াখালীতে ৭ হাজার ৮০৬ হেক্টর এবং ফেনীতে ১ হাজার ৬৫৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় এ হার আস্তে আস্তে কমছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ashraf Faisal

পাঠক প্রিয়

লঘুচাপ ও ভারী বৃষ্টির প্রভাবে ৭২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

Update Time : 11:23:48 am, Saturday, 12 July 2025