ঢাকা 4:57 am, Sunday, 11 October 2026

বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : 11:22:06 am, Saturday, 12 July 2025
  • 27 Time View

ঢাকা, ১১ জুলাই, ২০২৫:

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে  তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে নিহতের প্রতি শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ  এক  বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন,  এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়-এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহি:প্রকাশ। আমাদের সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যে-ই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে হতে পারে না।

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর এ  নির্মম ঘটনা দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে।

অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে  অন্তবর্তীকালীন  সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

নিহত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা এবং তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ashraf Faisal

পাঠক প্রিয়

বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম

Update Time : 11:22:06 am, Saturday, 12 July 2025