ঢাকা 4:56 am, Sunday, 11 October 2026

ঢাকায় জুলাইয়ে আহতদের জন্য দেড় হাজার ফ্ল্যাট তৈরি হবে।

  • Reporter Name
  • Update Time : 09:47:31 pm, Wednesday, 9 July 2025
  • 19 Time View

জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের জন্য ঢাকার মিরপুর ৯ নম্বরে বিনামূল্যে ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে ব্যয় হবে ১,৩৪৪ কোটি টাকা, যা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। প্রতিটি ফ্ল্যাট হবে ১,২৫০ বর্গফুট আয়তনের, যেখানে থাকবে বিশেষভাবে আহতদের উপযোগী একটি কক্ষসহ আধুনিক সুযোগ-সুবিধা। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ হবে এবং ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে আহতের ভয়াবহতার ভিত্তিতে।

এর পাশাপাশি, শহীদ পরিবারের জন্য মিরপুর ১৪ নম্বরে আরও ৮০৪টি ফ্ল্যাট তৈরির পৃথক প্রকল্প নেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা। জমি নিচু হওয়ায় ভূমি উন্নয়ন ও ভরাটে অতিরিক্ত ব্যয় হবে। প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন এবং এখনো সমীক্ষা ও বরাদ্দের তালিকা চূড়ান্ত হয়নি। সরকার ইতিমধ্যে শহীদ ও আহতদের পরিবারকে এককালীন অনুদান ও মাসিক ভাতা দিচ্ছে। ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের চাহিদা ও সুবিধার দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ashraf Faisal

পাঠক প্রিয়

ঢাকায় জুলাইয়ে আহতদের জন্য দেড় হাজার ফ্ল্যাট তৈরি হবে।

Update Time : 09:47:31 pm, Wednesday, 9 July 2025