গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ও চট্টগ্রামের কিছু অংশে জনজীবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে বহু অফিস আদালত স্কুল কলেজ পানির নিচে তলিয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে মারাত্মক দুর্ভোগ। বছর না ঘুরতেই যেন বিগত বছরের ভয়ংকর অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে চলেছে বাংলাদেশে। বিগত বছরের ভয়ঙ্কর বন্যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির হয়ে রয়েছে। গত বছর ভারতের বিদ্বেষ মূলক ভাবে কোন পূর্ব ঘোষণা ছাড়া বাঁধ ছেড়ে দেয়া বন্যার পানি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছিল, যার কারণে শুধু ফেনী নোয়াখালী অঞ্চল নয় পুরো বাংলাদেশের একটি বিশাল অংশ পানির নিচে তলিয়ে যায়। যার কারণে আন্তর্জাতিক মহলেও ভারতকে অনেক নিন্দনীয় পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল। সকলের আশা ও বিশ্বাস এবার সেই বিদ্বেষমূলক পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়।


শিরোনাম
নিজস্ব প্রতিনিধি রাশ্মির সচিত্র প্রতিবেদন
দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে; স্বাধীন নিউজ ডট নেট;
-
Reporter Name - Update Time : 07:56:05 am, Wednesday, 9 July 2025
- 22 Time View
Tag :
পাঠক প্রিয়










