ঢাকা 7:22 am, Sunday, 11 October 2026

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : 07:51:22 pm, Tuesday, 8 July 2025
  • 23 Time View

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ ফুটওভার ব্রিজ এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আজ  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শরীয়রতপুর জেলার সখীপুর থানার চরকুমারীয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের হাবী পাইকান্দি মোল্লা বাড়ীর কবির মোল্লা, কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাল মিয়ার ছেলে মো. ইছহাক ও সঞ্চয় দাস ওরফে নওমুসলিম মো. হোসেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩০ নভেম্বর টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ গাড়ির সামনের বাম পাশের সিটে করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১৩৩০ গ্রাম) নিয়ে যাচ্ছিলেন আসামিরা। ওই দিন রাত ১০ টায় পুলিশ সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় গাড়িটি আটক করে। পরে এ ঘটনায় গত ২০২৩ সালের ১ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের গুলশান জোনের গোয়েন্দা পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম।

মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলাটি বিচার চলাকালে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : 07:51:22 pm, Tuesday, 8 July 2025