উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুসলিম লীগ-এর দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মোজাক্কের বারী। দীর্ঘদিন ধরে দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসা মোজাক্কের বারী দলীয় রাজনীতিতে সততা, নিষ্ঠা ও আদর্শিক অবস্থানের জন্য পরিচিত।
সম্প্রতি অনুষ্ঠিত দলটির ১০ম জাতীয় কাউন্সিলে অ্যাডভোকেট মহসিন রশীদ সভাপতি এবং কাজী আবুল খায়ের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এরপর গঠিত হয় ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। গত ২৬ জুন বাংলাদেশ নির্বাচন কমিশনে নতুন এই কমিটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোজাক্কের বারী বলেন, “মুসলিম লীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশ ও রাজনীতির প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আমি চেষ্টা করব সংগঠনের ভাবমূর্তি এবং কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে।”
উল্লেখ্য, মোজাক্কের বারী ছিটমহল আন্দোলনসহ দেশের নানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে নিবিড় সংযোগ তাকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Reporter Name 











