ঢাকা 4:16 am, Sunday, 11 October 2026

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক

  • Reporter Name
  • Update Time : 03:34:55 pm, Monday, 23 June 2025
  • 31 Time View

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন (২২)-কে আটক করেছে র‌্যাব-৫।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে নগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর রায়পাড়া এলাকা থেকে আটক করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল।

আটক রহিম হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল গ্রামের সাইফুলের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ছিনতাইকারী চক্রের মূলহোতা রহিম হোসেন নওদাপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে।

বিষয়টি জানার পর র‌্যাবের ওই দলটি রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে রহিমকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম জানায়, সে ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মহানগর ও এর আশেপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও টিপ চাকু দিয়ে পথচারিদের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিলো।

ছিনতাই ছাড়া রহিমের আর অন্য কোন পেশা নেই বলেও সে স্বীকার করে।

একাধিক মামলায় এজাহারভুক্ত এই আসামীকে আজ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক

Update Time : 03:34:55 pm, Monday, 23 June 2025