ঢাকা 4:57 am, Sunday, 11 October 2026

ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগে ছেলে আটক

  • Reporter Name
  • Update Time : 03:33:22 pm, Monday, 23 June 2025
  • 27 Time View

কিশোরগঞ্জের পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় হাফিজ উদ্দিন (৬৫)-কে হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে ছেলে আল আমিন (২৬)-কে আটক করেছে পুলিশ।

নিহত হাফিজ উদ্দিন নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত বজরু মিয়ার ছেলে।

পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজ উদ্দিন ভৈরবপুর উত্তরপাড়ার একটি বাড়িতে ছেলে আল আমিনকে নিয়ে ভাড়া থাকতেন। রোববার রাত দেড়টার দিকে হঠাৎ করে তার আর্ত-চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের কক্ষের সামনে গিয়ে দেখেন, দরজায় তালা লাগানো। ডাকাডাকির পরও তার কোনো সাড়া না পেয়ে, তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে হাফিজ উদ্দিনের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।

পরে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। আটক করা হয় তার ছেলেকে।

পুলিশ জানায়, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এহসানুল কবির বলেন, ‘খবর পাওয়ার পর, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।’

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যা করার অভিযোগে ছেলে আটক

Update Time : 03:33:22 pm, Monday, 23 June 2025