ঢাকা 5:24 am, Sunday, 11 October 2026

চীন সফরে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

  • Reporter Name
  • Update Time : 02:58:34 pm, Sunday, 22 June 2025
  • 20 Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোববার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা এ সফরে যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল বারিধারার চীনা দূতাবাসে যান। সেখানে লিউ ইউইন তাদের স্বাগত জানান।

প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

সফরের মূল লক্ষ্য হলো, বাংলাদেশ ও চীনের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক জোরদার করা এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির দ্বিপাক্ষিক যোগাযোগ আরো সুদৃঢ় করা।

এর আগে গত মাসেও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

চীন সফরে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

Update Time : 02:58:34 pm, Sunday, 22 June 2025