ঢাকা 7:23 am, Sunday, 11 October 2026

সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমছে; ৭২ ঘন্টায় হ্রাস অব্যাহত থাকবে

  • Reporter Name
  • Update Time : 09:41:17 pm, Sunday, 8 June 2025
  • 18 Time View

সিলেট ও মৌলভীবাজার জেলায় সুরমা-কুশিয়ারা এবং সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসমূহের পানি সমতল কমছে। তবে, কুশিয়ারা নদী অমলশীদ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের ও যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসময় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল কমছে। অন্যদিকে স্থিতিশীল রয়েছে পদ্মা নদীর পানি সমতল। সপ্তাহের শেষে আগামী পাঁচদিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
দেশের ১১৬ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বেড়েছে ২৯ টির, কমেছে ৮৪ টির, অপরিবর্তিত রয়েছে ২ টির। এছাড়া গেজ পাঠ পাওয়া যায়নি ১ টির এবং বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ১ টি, নদীসমূহ সংলগ্ন এলাকা সিলেট এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১ টি (কুশিয়ারা)।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপকূলীয় নদী অববাহিকা (বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগ) সূত্রে জানা যায়, বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগের নদীসমূহের স্বাভাবিক জোয়ার বিরাজমান রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী আগামী ৩ দিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিনদিনে উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজ করবে।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমছে; ৭২ ঘন্টায় হ্রাস অব্যাহত থাকবে

Update Time : 09:41:17 pm, Sunday, 8 June 2025