ঢাকা 5:26 am, Sunday, 11 October 2026

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় আগামীকাল

  • Reporter Name
  • Update Time : 10:20:23 pm, Monday, 26 May 2025
  • 31 Time View

মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিলের রায় আগামীকাল।

এই মামলার আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ গত ৮ মে রায়ের দিন ধার্য করেন। সে অনুযায়ী বিষয়টি আগামীকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেমে রায়ের জন্য নির্ধারিত রয়েছে।
সর্বোচ্চ আদালতে এটিএম আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী এমএইচ তামিম। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দেন (লিভ গ্রান্ট করে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুযায়ী বিষয়টি নিয়ে আপিল শুনানি শুরু হয়।
মুক্তিযুদ্ধকালীল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।
তথ্যসূত্র:বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের রায় আগামীকাল

Update Time : 10:20:23 pm, Monday, 26 May 2025