ঢাকা 5:00 am, Sunday, 11 October 2026

বিশেষ অভিযানে মদ ও বিয়ার জব্দ

  • Reporter Name
  • Update Time : 07:49:45 pm, Saturday, 3 May 2025
  • 30 Time View

নিজেস্ব প্রতিবেদক,চট্টগ্রাম,৩ মে ২০২৫ : গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ মে ২০২৫ তারিখ শনিবার সকালে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়। এসময় আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের ১০৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১১৬১ বোতল বিদেশি মদ এবং ০৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃত বোট ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পাঠক প্রিয়

বিশেষ অভিযানে মদ ও বিয়ার জব্দ

Update Time : 07:49:45 pm, Saturday, 3 May 2025