অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার চট্টগ্রাম নগরীর জামালখান, চকবাজার, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতন চালাচ্ছে। ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে তাদের বাস্তুচ্যুত করছে। ইসলায়েলি হায়েনারা হাসপাতালে বোমা ফেলে কয়েকশত ফিলিস্তিনি নারী-পুরুষ-শিশুকে হত্যা করেছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধ।
সমাবেশ থেকে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং মানবতার পক্ষে দাঁড়ানোর অংশ হিসেবে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক ও হকের পক্ষে থেকে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান করাসহ রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ, নিন্দা ও বিচারের দাবী করেন বক্তারা।
Reporter Name 









